রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের। আগামী ২৮ এপ্রিল হবে এই পরীক্ষা। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও দেওয়া হয়নি বোর্ডের পক্ষ থেকে। উল্লেখ্য,উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই জয়েন্ট এন্ট্রান্স হয়ে থাকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করা হয়ে গিয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে। পরীক্ষার সময় দুপুর ১২টা থেকে শুরু ৩টা ১৫মিনিট পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষাও আগে হবে। প্রসঙ্গত,২০২৪ সালে লোকসভা নির্বাচনের কারণেই পরীক্ষার সময়সূচি পূর্বেই করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। তা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। সকাল ১১টা মিনিট থেকে দুপুর ৩ টে পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে। (ছবি: সংগৃহীত)

