রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের কথা ভেবে চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা ১ মাস এগিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মৈত্র এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এক্ষেত্রে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, স্নাতকোত্তর স্তরে ভর্তি বা অন্যত্র চাকরির ক্ষেত্রে পড়ুয়াদের সুবিধা হবে বলেই মত প্রকাশ করা হয়েছে।

