Subhash Chandra Bose-2Others 

সুভাষ নিয়ে ওয়েব সিরিজের ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নেতাজিকে নিয়ে ফের ওয়েব সিরিজ। বড়পর্দা বা ছোটপর্দা নেতাজি নিয়ে চর্চা চলেছে। নেতাজির জীবন উঠে এসেছে বিভিন্ন সময়ে। এবার একটি ওয়েব সিরিজ তৈরি হচ্ছে তাঁকে কেন্দ্র করে। নাম ‘কোনানড্রাম- সুভাষ বসু-স লাইফ আফটার ডেথ’। এক্ষেত্রে জানা গিয়েছে, চন্দ্রচূড় ঘোষ আর অনুজ ধরের লেখা বইটিকে ভিত্তি করেই সাজানো হচ্ছে এই ওয়েব সিরিজের চিত্রনাট্য।

নেতাজি একাধিকবার ছবির বিষয় হয়ে উঠেছেন। এই প্রেক্ষাপট তৈরি ১৯৬৬ সাল থেকেই। সুভাষচন্দ্র নামে একটি ছবি তৈরি হয় ওই সময়ে। অন্যদিকে ২০০৪ সালে শ্যাম বেনেগাল তৈরি করেছেন ‘নেতাজি সুভাষচন্দ্র বসু দ্য ফরগটন হিরো’। উল্লেখ করা যায়, তাঁকে নিয়ে ওয়েব সিরিজও হয়েছে। ২০১৭ সালে তৈরি হয় ওয়েব সিরিজ, নাম- ‘বোস ডেড অর অ্যালাইভ’। নেতাজির চরিত্রে দেখা যায় রাজকুমার রাওকে। আবার টলিউডে ২০১৯ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ‘গুমনামী’ ছবিটি তৈরি করেছেন নেতাজির জীবন নিয়েই। এবার বাংলার দুই পরিচালক প্রীতম সরকার ও কিংশুক দে ওয়েব সিরিজ নিয়ে ভাবছেন। তবে কে হবেন নেতাজি, তা এখনও ঠিক হয়নি।

Related posts

Leave a Comment