করোনা ভ্যাকসিন নিলেন সুজিত বসু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিধাননগর মহকুমা হাসপাতালে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড নিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু । আজ সস্ত্রীক করোনা ভ্যাকসিন নিয়েছেন তিনি। দুপুর ১টা নাগাদ তিনি সস্ত্রীক বিধাননগর মহকুমা হাসপাতালে যান। ভ্যাকসিন নেওয়ার পর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন।
সিপিআইএম নেতা সুশান্ত ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুজিত বসু জানিয়েছেন, এসব প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। দেওয়াও উচিত না। আমরা হিংসার রাজনীতি পছন্দ করি না। যাঁরা হিংসার রাজনীতি পছন্দ করে মানুষ তাঁদের ছুঁড়ে ফেলে দেবে। কারণ হিংসার রাজনীতি বাংলায় চলে না। এর আগেও তাঁরা হিংসার রাজনীতি করেছিলেন। বাংলার মানুষ ঠিক সময়ে ঠিক জবাবটা দিয়েছেন। কোন মানুষের হিংসার রাজনীতি করা উচিত না।

