SVNIT, SuratOthers 

৩২ অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ড্যান্ট নিচ্ছে সুরাটের এস ভি এন আই টি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং অফিস অ্যাটেন্ড্যান্ট পদে ৩২ জনকে নিচ্ছে ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ, সর্দার বল্লভভাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সুরাট। কাজ করতে হবে গুজরাটের সুরাটে।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১৫টি। স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা সঙ্গে টাইপিংয়ে মিনিটে ৩৫টি শব্দ টাইপের দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। ১৯-০৪-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। মাইনে পে লেভেল ৩ অনুযায়ী। গ্রেড পে ২,০০০ টাকা।

অফিস অ্যাটেন্ড্যান্ট: শূন্যপদ ১৭টি। স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১৯-০৪-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। মাইনে পে লেভেল ১ অনুযায়ী। গ্রেড পে ১,৮০০ টাকা।

প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা/ ট্রেড টেস্টের মাধ্যমে।

পরীক্ষার ফি বাবদ, অনলাইনে, দিতে হবে ১,০০০ টাকা। তবে তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

আবেদন করতে হবে আনলাইনে https://www.svnit.ac.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৯ এপ্রিলের মধ্যে। অনলাইন আবেদন সফল হলে দরখাস্তের প্রিন্ট নিয়ে সঙ্গে যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স ও ফি পেমেন্টের প্রমাণপত্র-সহ পাঠাতে হবে এই ঠিকানায়: Deputy Registrar (Establishment), Sardar Vallabhbhai National Institute Of Technology, Ichchhanth, Dumas Road, Surat-395007, Gujarat. পৌঁছনো চাই ২৯ এপ্রিল, ২০২১ বিকেল ৫টার মধ্যে।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট – বিজ্ঞপ্তি নং. Estt./2021/Jr. Asst./3056. অফিস অ্যাটেন্ড্যান্ট – বিজ্ঞপ্তি নং. Estt./2021/Attendant/3057. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: || জুনিয়র অ্যাসিস্ট্যান্ট || অফিস অ্যাটেন্ড্যান্ট ||

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment