Belur Math-2Others 

প্রবীণ সন্ন্যাসী স্বামী গম্ভীরাত্মানন্দ প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী গম্ভীরাত্মানন্দ (৭৩) প্রয়াত। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি অমৃতলোকে যাত্রা করেন। বয়সজনিত কারণে তিনি মঠের আরোগ্য ভবনে থাকতেন। তাঁকে সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। এ বিষয়ে আরও জানা যায়, কনখল, নরেন্দ্রপুর আশ্রমেও ছিলেন এই প্রবীণ সন্ন্যাসী। তিনি পরেশ মহারাজ নামে পরিচিত ছিলেন মঠে। বেলুড় মঠেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় বলে জানা যায়।

Related posts

Leave a Comment