McLaughlin-1Others Sports 

অ্যাথলেটিক্সে বিশ্বরেকর্ড সিডনির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড গড়ে সোনা সিডনির। টোকিও অলিম্পিক্সের অ্যাথলেটিক্সে ফের বিশ্বরেকর্ড। এবার মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে এই রেকর্ড হয়েছে। উল্লেখ করা যায়, একই ইভেন্টের পুরুষ বিভাগে বিশ্বরেকর্ড করে নজির গড়েছেন নরওয়ের কার্স্টেন ওয়ারহম। নিজের রেকর্ডই আরও উন্নত করে তিনি দৌড় শেষ করেছেন ৪৫.৯৪ সেকেন্ডে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ম্যাকলফলিনও নিজের রেকর্ড ভাঙলেন। এক্ষেত্রে তিনি সময় নিয়েছেন ৫১.৪৬ সেকেন্ড। সিডনি ম্যাকলফলিনের সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন ও রিও অলিম্পিক্সের সোনাজয়ী দালিলাহ মহম্মদও পারলেন না। টোকিও-তে তিনি রুপো পেয়েছেন ৫১.৫৮ সেকেন্ড সময় করে। পাশাপাশি ব্রোঞ্জ জয়ী হয়েছেন নেদারল্যান্ডসের ফেমকে বোল। তাঁর সময় ৫২.০৩ সেকেন্ড।

Related posts

Leave a Comment