টি-২০ বিশ্বকাপ অভিযানের একঝলক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপে ভারতের সূচি জেনে নিন। গ্রুপ লিগে ভারতের মোট ৫টি ম্যাচ রয়েছে ৷ ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত ৷
টি-২০ বিশ্বকাপে ভারতের সূচি:
২৪ অক্টোবর:ভারত বনাম পাকিস্তান-দুবাই -সন্ধ্যা ৭.৩০ টা।
৩১ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড-দুবাই -সন্ধ্যা ৭.৩০টা।
৩ নভেম্বর: ভারত বনাম আফগানিস্তান -আবু ধাবি -সন্ধ্যা ৭.৩০টা।
৫ নভেম্বর: ভারত বনাম বি-১-দুবাই -সন্ধ্যা ৭.৩০টা।
৮ নভেম্বর: ভারত বনাম এ-২-দুবাই -সন্ধ্যা ৭.৩০টা।
১০ নভেম্বর: প্রথম সেমিফাইনাল-আবু ধাবি-সন্ধ্যা ৭.৩০টা।
১০ নভেম্বর: দ্বিতীয় সেমিফাইনাল-দুবাই -সন্ধ্যা ৭.৩০টা।
১৪ নভেম্বর: ফাইনাল-দুবাই -সন্ধ্যা ৭.৩০টা।
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল: বিরাট কোহলি(অধিনায়ক),রোহিত শর্মা (সহ-অধিনায়ক),কেএল রাহুল,সূর্যকুমার যাদব,ঋষভ পন্থ (উইকেটকিপার),ইশান কিষান (উইকেটকিপার),হার্দিক পান্ডিয়া,রবীন্দ্র জাদেজা,রাহুল চাহার,রবিচন্দ্রন অশ্বিন,অক্ষর প্যাটেল,বরুণ চক্রবর্তী,জসপ্রীত বুমরাহ,ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি।
স্ট্যান্ড বাই রয়েছেন: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।
টি-২০ বিশ্বকাপের ফাইনাল: ১৪ নভেম্বর, ২০২১
টি-২০ বিশ্বকাপে ম্যাচ শুরু হবে: ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ টায়
করোনা আবহে টি-২০ বিশ্বকাপ এবার ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে সরানো হয়।
আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দুবাই, আবু ধাবি, শারজা ও ওমানের মাস্কাটে বিশ্বকাপের ম্যাচগুলি খেলা হবে।
সুপার ১২-এ রয়েছে দুটি গ্রুপ। সেখানে ৬টি দলকে রাখা হয়েছে।
রাউন্ড ওয়ানে গ্রুপ এ-তে রয়েছে: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
গ্রুপ বি-তে রয়েছে: বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।
গ্রুপ এ-র জয়ী ও গ্রুপ বি-র রানার আপ দল টি-২০ বিশ্বকাপের গ্রুপ এ-তে খেলার যোগ্যতা অর্জন করবে। আবার গ্রুপ বি-র জয়ী ও গ্রুপ এ-র রানার আপ গ্রুপ ২-তে খেলবে।

