টি-টোয়েন্টি সিরিজ জয়ী ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টানা ১২ জয়ের নজির ভারতের। শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে পরাজিত করল ভারতীয় দল। টানা ৩ ম্যাচে ৩টি হাফসেঞ্চুরি করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ফলাফলে ভারতকে সিরিজ জয়ী করলেন শ্রেয়স আয়ার। ধর্মশালায় ৬ উইকেটে জয়ী হল ভারত। এই ম্যাচের ফলাফল : শ্রীলঙ্কা ৪ উইকেটে ১৪৬ রান তোলে। ভারত ৪ উইকেটে ১৪৮ রান তুলে ম্যাচ জয়ী হয়। ম্যাচের সেরা হয়েছেন শ্রেয়স আয়ার। তিনি অপরাজিত থাকলেন ৪৫ বলে ৭৩ রান করে।

