দেশের মাটিতেই বিশ্ব মানের অ্যাপ তৈরির পরিকল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লাদাখে গিয়ে দেশ রক্ষায় জীবনপণ করা সেনাকে উৎসাহ দিয়ে আসার ২৪ ঘন্টার মধ্যেই অ্যাপ ময়দানে জমি দখলের জন্য ভারতের তথ্য প্রযুক্তি এবং স্টার্ট-আপ শিল্পকে ডাক দিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ‘আত্মনির্ভর ভারত’ তৈরির অঙ্গ হিসাবে উদ্বোধন করলেন ‘অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ’।চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেশের মাটিতেই বিশ্ব মানের অ্যাপ তৈরির। ভারত, লাদাখে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করার পর যা অবশ্যই তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেছেন, বিদেশী অ্যাপের উপর নির্ভরতা কমানোর। বিশেষত সেইসব দেশের অ্যাপ যারা ভারতের সঙ্গে শত্রু ভাবাপন্ন মনোভাব…

Read More