সেন্ট্রাল ভিস্টা প্রকল্প সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পেল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের উচ্চাভিলাষী সেন্ট্রাল ভিস্টা প্রকল্পকে সবুজ সংকেত দিয়েছে। বিচারপতি এ এম খানওয়িলকারের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ এই প্রকল্পটিকে অনুমোদন দেয়। এর মাধ্যমে নতুন সংসদ ভবন নির্মাণের পথ সাফ হয়ে গেল। রায় দেওয়ার সময় আদালত কাগজপত্র সঠিক আছে বলে মন্তব্য করে। এছাড়াও বলেছেন যে, ডিডিএ-র থেকে জমির ব্যবহার পরিবর্তন করা সঠিক ছিল। আদালত পরিবেশ মন্ত্রকের সুপারিশকে সমর্থন করে, নির্মাণকালে পরিবেশের যত্ন নেওয়ার কথা বলেছে। এছাড়াও নির্মাণের সময় স্মোগ টাওয়ার ইনস্টল করতে এবং নির্মাণের আগে হেরিটেজ কমিটির অনুমোদন নিতে বলা হয়েছিল। বিচারপতি খানওয়িলকার ও…
Read More