chaitanya Education Entertainment Others 

শ্রীচৈতন্যের আবির্ভাব বঙ্গে এক যুগান্তকারী অধ্যায়

শ্রীচৈতন্য মহাপ্রভু নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীচৈতন্যের আবির্ভাব তিথি বঙ্গের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় রচিত করেছিল। আবার বাংলা তথা ভারতের নবজাগরণের ক্ষেত্রে একটা বিরাট প্রভাব বিস্তার করেছিল।বৈষম্য ও সমাজের জাতপাতের সমকালীন সময়ে তাঁর আবির্ভাব অন্য মাত্রা পেয়েছিল। বাঙালি সমাজের ত্রাতারূপে এই যুগপুরুষের আবির্ভাব ঘটে। ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে নবদ্বীপে জগন্নাথ মিশ্র ও শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। পিতৃদত্ত নাম ছিল-বিশ্বম্ভর।পরবর্তী সময়ে সংসার ধর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারণ করেছিলেন। তৎকালীন সময়ে হিন্দুধর্মের জাতিভেদ উপেক্ষা করে সমাজের নিম্নবর্গের মানুষদের বুকে জড়িয়ে আপন করে নিয়েছিলেন। সেই সময় হিন্দু-অহিন্দু,পণ্ডিত-মুর্খ,উঁচু-নিচু ভেদাভেদ না করে হরিবোল ও কীর্তনের…

Read More
chaitanya mahaprobhu Education Entertainment Others 

বাঙালির চিন্তায়-কল্পনায় ও কর্মসাধনায় শ্রীচৈতন্যদেব

একটা সময় বাংলার সমাজ ও সাহিত্যে বিপর্যয় নেমে এসেছিল। সেই সঙ্কটে মানবতার পূজারী হয়ে উঠেছিলেন শ্রীচৈতন্যদেব। আমরা সবাই জানি,নদিয়ার নবদ্বীপ ধামে ১৪৮৬ সালের ফাল্গুন মাসের দোলপূর্ণিমার পুণ্যতিথিতে আবির্ভূত হয়েছিলেন এই মহামানব। যার ডাকনাম নিমাই। গায়ের রঙ গৌড়বর্ণের কারণে তাঁকে গ্রামের মানুষ গৌরাঙ্গ বা গোরা বলে ডাকতেন। কাব্য-ব্যাকরণ ও ন্যায়শাস্ত্রে পান্ডিত্য অর্জন করেছিলেন। বাংলার সমাজ -সাহিত্য ও জাতীয় জীবনে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব যুগান্তকারী। প্রেমধর্মের আদর্শ প্রচার করে বাঙালিকে চিন্তায়,কল্পনায় ও কর্মসাধনায় প্রতিষ্ঠা করেছিলেন। সমাজ গঠনে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন।

Read More