ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে সামিল রাজ্য কংগ্রেস নেতৃত্ব

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ভারত-চিন সংঘর্ষে দেশের জন‍্য প্রাণ দিতে হয়েছে ২০ জন ভারতীয় সেনার।ওই সব বীর সেনাদের আত্মার প্রতি সম্মান জানাতে ধর্মতলায় গান্ধী মূর্তি পাদদেশে অবস্থানে সামিল হলেন রাজ‍্য কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার রাজ‍্য প্রদেশে কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন, দেশের সেনাদের নিরাপত্তা দিতে হবে প্রধানমন্ত্রীকে অথচ হাত গুটিয়ে বসে রয়েছেন। চিনকে উচিত জবাব দিতে হবে। বার বার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে কেন ,সঠিক ভূমিকা পালন করার আহ্বানও জানান।

Read More