স্কুল খোলার অনিশ্চয়তায় পিছোতে পারে শিক্ষাবর্ষ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বর্তমান করোনা আবহে সেপ্টেম্বর মাসে স্কুল খোলা যাবে কিনা তা নিয়ে বেশ সংশয় দেখা দিয়েছে। এমনটাই খবর রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে। সিলেবাস কমানোর বিকল্প ভাবনা হিসেবে শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়া যায় নাকি সেই বিষয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে স্কুল শিক্ষা দফতরে। মার্চ মাসের শেষ দিক থেকে এখনও পর্যন্ত স্কুল বন্ধ রয়েছে। প্রায় চার মাস সময় নষ্ট হয়েছে। করোনা যন্ত্রনা কাটিয়ে কবে থেকে স্বাভাবিক হবে স্কুল সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয় রাজ্য স্কুল শিক্ষা দফতর। বর্তমানে করোনার সংক্রমণ পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসে স্কুল খোলার সম্ভাবনা নেই…
Read More