প্রকৃতির কোপে ক্ষতিগ্রস্ত ফুলচাষীদের চিন্তা বেড়েছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ জোয়ারের জল আর বৃষ্টি।সব মিলিয়ে প্রকৃতির কোপে ফুলচাষীরা।অন্যদিকে জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় পচে যাচ্ছে গাছের গোড়াও। নষ্ট হতে চলেছে ফুলগাছ ও গাছের চারা।স্থানীয় সূত্রের খবর , এর জেরে পুজোর মরসুমে ফুলের যোগান দিতেও সমস্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ফুল চাষীরা। এই পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির মুখোমুখি ফুলচাষীরা। প্রসঙ্গত, বাগনান ২ নং ব্লকের ওরফুলি গ্রাম পঞ্চায়েতের বুলগেরিয়া, চাঁদগাড়ীয়া, বাঁকুড়দহ, কাঁটাপুকুড় সহ বিভিন্ন এলাকার কয়েকশো বিঘা জমিতে ফুলচাষ করে জীবিকা নিৰ্বাহ করেন বহু মানুষ। এখন জোয়ারের জল জমিতে প্রবেশ করায় এবং নিম্নচাপের বৃষ্টিতে ফুলচাষীদের করুণ অবস্থা। অসহায়…

Read More