মধ্যমগ্রামে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ মধ্যমগ্রাম পূর্ব উদয়রাজপুর নজরুল সংঘের পরিচালনায় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল রবিবার রাতে। ২৪ টি দলের মধ্যে এই নক আউট টুর্নামেন্ট হচ্ছে কোভিড স্বাস্থ্য বিধি মেনে। দীর্ঘদিন লকডাউন শেষে মাঠে ফিরল ফুটবল প্রেমী ও খেলোয়াড়রা। প্রতিবছরই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন জায়গার ২৪ টি দল নিয়ে এবারে এই নক আউট টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স টফি ছাড়াও রয়েছে নগদ পুরস্কার। করোনাকে জয় করে আগের মত স্বাভাবিক খেলাধুলায় ফেরার আশা পূর্ব উদয়রাজপুরের সকল ফুটবল প্রেমী মানুষের।
Read More