নিষিদ্ধ পাড়ায় বেড়ে ওঠা প্রিয়ার নতুন পথ দেখানোর ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বউবাজারের লালবাতি এলাকার বাসিন্দা ১৭ বছর বয়সী প্রিয়া মন্ডলের বাবা-মা নেই। জন্ম থেকেই বউবাজারের অস্বাস্থ্যকর পরিবেশে জীবন যাপন তাঁর। তবুও সেই পরিবেশের মধ্যে পড়াশুনা করে নিজেকে প্রতিষ্ঠিত করার একটি স্বতন্ত্র তাগিদ ছিল প্রিয়ার। এখন তিনি আদি মহাকালী পাঠশালার একাদশ শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার ছিল প্রিয়ার জীবনের এক ব্যতিক্রমী দিন। প্রিয়া এক ঘন্টার জন্য রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসনের আসনে বসেছিলেন। বিধাননগর রেলস্টেশনের পাশে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের কার্যালয়ে সেদিন অন্য পরিবেশ। দায়িত্বে থাকা চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী কেবল প্রিয়াকে স্বাগত জানালেন না, তাঁকে তাঁর চেয়ারে…

Read More