৭০৫ কোটি নয়ছয়ে প্রতারণার মামলা দায়ের সিবিআইয়ের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ৭০৫ কোটি টাকা দুর্নীতিতে মুম্বই ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল বিমানবন্দর কর্তা ও রেড্ডি গ্রুপের বিরুদ্ধে মামলায় সিবিআই। সিবিআইয়ের এফআইআরে বলা হয়েছে, জনগণের টাকা নয়ছয় করা হয়েছে এই প্রকল্পে। মুম্বই বিমানবন্দর নির্মাণে বড় দুর্নীতির অভিযোগে জিভিকে গ্রুপের চেয়ারম্যান ভেঙ্কটকৃষ্ণ রেড্ডি গুণপতি ও তাঁর ছেলে তথা মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজিং ডিরেক্টর ভি রেড্ডির বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। উল্লেখ্য, ২০০৬ সালে শুরু হয় মুম্বই বিমানবন্দরের ভোলবদলের কাজ। আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণের কাজে এয়ারপোর্ট অথরিটির সঙ্গে যৌথভাবে কাজের বরাত পায় জিভিকে গ্রুপ। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ৫০.৫ শতাংশ অংশীদারি ছিল জিভিকে…
Read More