গালওয়ানে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য তারকাদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গালোয়ানে নিহত জওয়ানদের শ্রদ্ধার্ঘ অক্ষয়ের। আমাদের জীবনে শহিদরা অমর হয়ে থাকবেন। আবার জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অমিতাভ বচ্চন ট্যুইট করে জানিয়েছেন , “ওঁরা আমাদের দেশকে রক্ষা করতে আর আমাদের নিরাপদে রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। ভারতের সেনা অফিসার আর জওয়ানদের অভিবাদন জানাই।জয় হিন্দ।’’ গালোয়ানে নিয়ন্ত্রণরেখায় চিনা সৈন্যের হামলায় ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ দেশের বলিউড থেকে ক্রীড়াজগৎ। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার , সচিন তেন্ডুলকর, হৃতিক রোশন, ভিকি কৌশল ও নেহা ধুপিয়া থেকে শুরু করে বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণরা ট্যুইটারে গভীর শোকপ্রকাশ করেছেন।

Read More