নজরুল শ্রদ্ধাঞ্জলি
১৮৯৯ সালের ২৬ মে। বাংলা ১১ জৈষ্ঠ্য ১৩০৬ বঙ্গাব্দ। বর্ধমানের চুরুলিয়াতে জন্মেছিলেন তিনি। তাঁর গান ও কবিতা স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছিল। জীবন সংগ্রামের ক্ষেত্রেও তাঁর গান-কবিতা প্রেরণা জোগায়। “বল বীর বল উন্নত মম শির…..” সহ অজস্র কবিতায় তিনি বাংলাকে সমৃদ্ধ করেছেন। পশ্চিমবঙ্গের এক দরিদ্র পরিবারে তাঁর জন্ম হয়েছিল। বিদ্রোহী কবি হিসেবে পরিচিত তিনি। স্বাধীন বাংলাদেশের জাতীয় কবিও। প্রথম বিশ্ব যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে সৈনিকের দায়িত্ব পালন করেছেন।
Read More