আইএসএস পৌঁছল ‘কল্পনা চাওলা সিগনাস’ মহাকাশযান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ নাসার কার্গো মহাকাশযানের নামকরণ করা হয়েছে প্রয়াত নভোচারী ডাঃ কল্পনা চাওলার নামে। নাসার কার্গো মহাকাশযানটি সোমবার ভারতীয় সময় দুপুর ২টো নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) পৌঁছেছে। ‘কল্পনা চাওলা সিগনাস মহাকাশযান’ ক্যান্সার চিকিৎসার প্রয়োজনীয় সূক্ষ্ম মধ্যাকর্ষণ জনিত পরিস্থিতিতে প্রযুক্তিগত সরঞ্জাম ক্যান্সারের ওষুধ পরীক্ষা করার জন্য নিয়ে গিয়েছে। নর্থরোপ গ্রুমেন এনজিআর -১৪ মিশনের জন্য ২০২০ সালের ২ অক্টোবর ভার্জিনিয়ার মধ্য-আটলান্টিক থেকে তার পরবর্তী সিগনাস মহাকাশ যানটি উৎক্ষেপণ করেছিল। এস এস কল্পনা চাওলা সিগনাস ক্যাপসুল হল একটি প্রেসারাইজড কার্গো মডিউল যা ইতালির তুরিনে ‘থ্যালস এলেনিয়া স্পেস’ দ্বারা নির্মিত।…

Read More