কেরলে বর্ষা ৩১ মে : বর্ষা আসার ইঙ্গিত
ঘূর্ণিঝড় দানা বাঁধছে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রের খবর,আগামী ২৩ মে বৃহস্পতিবার আন্দামান সাগর এলাকায় একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা। পরবর্তী সময়ে সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তা আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা বা গতিমুখ কোনদিকে যাবে সে বিষয়ে এখনই স্পষ্ট নয়। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,কেরলে বর্ষা আসছে ৩১ মে। এই মুহূর্তে গুমোট গরম ও তাপপ্রবাহের আবহে বর্ষা আসার স্বস্তির খবর।
Read More