ভিআইপি রোডে বাসে আগুন ঘিরে আতঙ্ক
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ অফিস টাইমে ভিআইপি রোডে আতঙ্ক ৷ ভিআইপি কেষ্টপুর মোড়ের কাছে একটি বাইকের সঙ্গে সংঘর্ষের পর আগুন লেগে যায় যাত্রী ভর্তি বাসে৷ বাস থেকে নামার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যাত্রীরা কোনওক্রমে নেমে আসতে পারলেও আগুনে ভষ্মীভূত হয়ে যায় গোটা বাসটি ৷ পুড়ে যায় বাইকটিও৷ এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তা বন্ধ থাকে। গুরুতর আহত বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর ৷
Read More