খিদিরপুরে টিএমসির প্রতিবাদ সভা
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধিতে রাজ্য জুড়ে বিক্ষোভ সভা করছে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে শিকেয় উঠেছে সামাজির দূরত্ব। বুধবার খিদিরপুর মোড়ে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম, কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে জানিয়েছেন, মানুষকে সংগঠিত হয়ে প্রতিবাদ করতে হবে। সাম্প্রদায়িক রাজনৈতিক দল কখনো মানুষের ভালো করতে পারে না। পাশাপাশি রেলকে বেসরকারি করণ এবং অন্য দিকে জ্বালানির দাম বাড়ানোরও প্রতিবাদ জানান তিনি। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ দেশজুড়ে ছড়িয়ে পড়বে বলে তিনি মনে করেন।
Read More