রান্নাঘরে ইউমিনিটি বাড়ানোর তৎপরতায় বিজ্ঞান মঞ্চ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রান্নাঘরেই রয়েছে বিভিন্ন রোগের উপসর্গ রোধের নানা উপকরণ। বাঙালির রোজকার মেনু থেকে বাদ যাওয়া নানা পদে রয়েছে ইমিউনিটি বাড়ানোর ক্ষমতা। সেইসব হারানো পদের সন্ধান দিতে রান্নাঘরের অন্দরে এবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।সূত্রের খবর, করোনা রুখতে বিজ্ঞান মঞ্চের ১৫ জন কর্মী কলকাতা সহ রাজ্যের ৩০ টি বিভিন্ন প্রান্তে মহিলাদের এই সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। রান্নাঘরে কি ধরণের স্বাস্থ্যকর পদক্ষেপ নিলে করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, তা জানানো হয়েছে মহিলাদের। এন্টালিতে বিজ্ঞান মঞ্চের সদর কার্যালয়ে এ ব্যাপারে ‘রান্না ঘরে বিজ্ঞান’ নাম দিয়ে একটি কর্মশালার আয়োজনও করা হয়।…
Read More