maradona memories Others Sports World 

মারাদোনার প্রয়াণ দিবস

আজ দিয়েগো আর্মান্ডো মারাদোনার প্রয়াণ দিবস। ২০২০ সালের আজকের দিনে তিনি প্রয়াত হয়েছিলেন। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন মারাদোনা। ওই বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জয়ী হয়েছিলেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার এই খেলোয়াড় ১০ নম্বর জার্সি পড়ে খেলতেন।

Read More
jagodish bose Others 

আচার্য জগদীশচন্দ্র বসুর প্রয়াণ দিবস

১৯৩৭ সালের ২৩ নভেম্বর আচার্য জগদীশচন্দ্র বসুর প্রয়াণ হয়েছিল। বিশ্বখ্যাত পদার্থবিদ ও জীববিজ্ঞানী ছিলেন তিনি। ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার জনকও বলা হয় তাঁকে। বেতার যন্ত্রের প্রথম উদ্ভাবক হিসাবে তাঁর নাম বিশেষ পরিচিত। অতি ক্ষুদ্র বেতার তরঙ্গ আবিষ্কার করেছিলেন। গাছ যে বাইরের আঘাতে সাড়া দেয় তা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছিলেন জগদীশচন্দ্র বসু।

Read More
hemang biswas and memories Education Others 

গণসঙ্গীতের প্রাণপুরুষ

লোকসঙ্গীত শিল্পী ও সুরকার হেমাঙ্গ বিশ্বাস ১৯৮৭ সালের ২২ নভেম্বর প্রয়াত হয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে গণসঙ্গীতে। ভারতীয় গণনাট্য সঙ্ঘের অন্যতম পুরোধা ছিলেন তিনি। জীবনের শেষ দিকে “মাস সিঙ্গার্স” নামে একটি গানের দল গঠন করেছিলেন।

Read More
stan lees Education Others World 

স্ট্যান লি-র প্রয়াণ দিবস

২০১৮ সালের ১২ নভেম্বর। স্ট্যান লি-র প্রয়াণ দিবস। মার্ভেল কমিকসের প্রধান সম্পাদক ছিলেন তিনি। কল্পনার দুনিয়ায় কিশোর-কিশোরীদের জন্য তিনি ছিলেন জিনিয়াস। স্পাইডারম্যান,হাল্ক প্রভৃতি সুপার হিরোর রূপায়ণে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

Read More
max mular and memories Education Others 

ম্যাক্স মুলারের প্রয়াণ দিবস

১৯০০ সালের ২৮ অক্টোবর। ম্যাক্স মুলারের প্রয়াণ হয়েছিল। বিশিষ্ট দার্শনিক,ধর্মতত্ত্ববিদ,সমাজতত্ত্ববিদ ও অনুবাদক হিসেবে পরিচিত ছিলেন তিনি। এই জার্মান পণ্ডিত লেখনীতেও দক্ষতা দেখিয়েছেন। তাঁর নামাঙ্কিত ম্যাক্স মুলার ভবন থেকে জার্মান ভাষা শিক্ষার পাঠ গ্রহণ করা যায়।

Read More
jibanananda and memories Education Others 

কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস

১৯৫৪ সালের ২২ অক্টোবর। বিশিষ্ট কবি জীবনানন্দ দাশ প্রয়াত হয়েছিলেন। তাঁর বহু কাব্যগ্রন্থ আজও পাঠক মহলে জনপ্রিয় হয়ে রয়েছে। এই প্রখ্যাত কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে “ঝরা পালক”,”বনলতা সেন” প্রভৃতি।

Read More
kishore and memories Others 

কিশোর কুমারের প্রয়াণ দিবস

আজকের দিনে প্রখ্যাত সঙ্গীতশিল্পী কিশোর কুমার সুরলোকে যাত্রা করেছিলেন। ১৯৮৭ সালের ১৩ অক্টোবর তিনি প্রয়াত হয়েছিলেন। বহু ভাষায় তিনি গান করেছেন। হিন্দি,বাংলা মারাঠি সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে তিনি গান গেয়েছেন। তাঁর অজস্র গান সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করেছিল। আজও তাঁর গানের বহু ভক্ত রয়েছে।

Read More
elizabeth nobel and memories Education Others 

ভগিনী নিবেদিতার তিরোধান দিবস

মার্গারেট এলিজাবেথ নোবেলের তিরোধান দিবস। পরবর্তী সময়ে তিনি ভগিনী নিবেদিতা হয়েছিলেন। নারী শিক্ষা ও সমাজসেবা মূলক কাজে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। স্বামী বিবেকানন্দের আদর্শে তিনি দীক্ষিত হয়েছিলেন। ১৮৮৯ সালে ভগিনী নিবেদিতা ভারতে এসেছিলেন। এদেশে এসে সেবা কাজে ব্রতী হয়েছিলেন।

Read More
matangini and memories Others 

শহীদ মাতঙ্গিনী হাজরা স্মরণে

১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর। আগস্ট আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ব্রিটিশ বিরোধী মিছিলে সামিল হয়েছিলেন তিনি। সেই মিছিলে গুলি চালিয়েছিল ইংরেজ পুলিশ। তমলুকের বানপুকুরের পাড়ে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। “ইংরেজ তুমি ভারত ছাড়ো” স্লোগান ছিল তাঁর মুখে। তেরঙ্গা পতাকা নিয়ে ব্রিটিশ বিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন তিনি।

Read More
rammohon and memories Others 

রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস

আজকের দিনে রাজা রামমোহন রায়ের প্রয়াণ হয়েছিল। ১৮৩৩ সালের ২৭ সেপ্টেম্বর তাঁর প্রয়াণ হয়। তাঁকে “নব্য ভারতের চিত্তদূত” বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সহমরণ প্রথা নিষিদ্ধ সহ একাধিক সামাজিক কাজে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। ১৮২৯ সালের ৪ ডিসেম্বর সতীদাহ বন্ধের আইন পাশ হয়েছিল। তাঁর চিন্তা-চেতনা আজও আমরা স্মরণে রাখি।

Read More