সুরক্ষা নিশ্চিত করতে পানিট্যাঙ্কি সীমান্ত বন্ধ

আজ ১৩ মে নেপালে পুরসভা নির্বাচন। ৩ দিনের জন্য সিল করে দেওয়া হয় ভারত-নেপাল সীমান্ত। সূত্রের খবর, নেপালের ঝাঁপা জেলা প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করে । বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ১৩ মে মধ্যরাত পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার বিষয়টি। সূত্রের আরও খবর, নেপাল সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতের পানিট্যাঙ্কি সীমান্ত সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা সমস্যায়। এই ৩ দিনে ব্যাপক লোকসানের আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

Read More