ভোটমুখী পশ্চিমবঙ্গে নয়া রাজ্যপাল
প্রাক্তন গোয়েন্দাকর্তা আরএন রবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে আসীন হতে চলেছেন। জন্ম বিহারের পাটনায়। ১৯৭৪ সালে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করেন। ১৯৭৬ সালে ভারতীয় পুলিশ সার্ভিসে আইপিএস পদে যোগ দেন। দেশের বিভিন্ন প্রান্তে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর দায়িত্বও সামলেছিলেন। তদন্তকারী অফিসার হিসাবে বেশ কয়েকটি দুর্নীতি দমন অভিযানে অংশগ্রহণ করেছিলেন। ভারতীয় গোয়েন্দা বিভাগ (আইবি)-তে কাজ করার সময় জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং মাওবাদী প্রভাবিত এলাকায় বিদ্রোহ দমন করার নেপথ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন তিনি। দক্ষিণ এশিয়ায় অভিবাসন নিয়ে জ্ঞান রয়েছে তাঁর। ভারতের অনেক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে মূলস্রোতে ফিরিয়ে আনার কান্ডারী…
Read More