জাপানের ক্ষমতাসীন দলের নতুন প্রধান হচ্ছেন ইয়োশিহিদে সুগা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গত মাসে স্বাস্থ্য সমস্যার কারণে প্রধানমন্ত্রী শিনজো আবে তাঁর পদ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। সোমবার জাপানের শীর্ষ মুখপাত্র ইয়োশিহিদে সুগা জাপানের ক্ষমতাসীন দলের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তাঁর নির্বাচন প্রায় নিশ্চিত বলে জানা যায়। প্রধানমন্ত্রী শিনজো আবের উত্তরসূরি নির্বাচনের জন্য ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলএডি) নির্বাচনে সুগা ৩৭৭ টি ভোট পান এবং অন্য দুজন প্রার্থীর সম্মিলিত ভোট ছিল ১৫৭। গত মাসে স্বাস্থ্য সমস্যার কারণে প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন। ৭১ বছর বয়সী ইয়োশিহিদে সুগা বর্তমানে আবে সরকারের মুখ্য…
Read More