প্রয়াত কবি শঙ্খ ঘোষ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দিন সাতেকের অসুস্থতা নিয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন। বাংলা ভাষার অন্যতম কবি শঙ্খ ঘোষের জীবন কেড়ে নিল করোনা। বাংলা সাহিত্যে তাঁর মৃত্যু যে শূন্যতা সৃষ্টি করেছে, তা এককথায় অপূরণীয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। শঙ্খ ঘোষ বেশ কয়েক মাস ধরে বার্ধক্যজনিত কারণে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। করোনার দিনগুলিতে, চিকিৎসা বাড়িতেই চলছিল। ১১ এপ্রিল হালকা জ্বরের জন্য করোনার পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। তবে তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করা হচ্ছিল। মঙ্গলবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বুধবার সকালে ভেন্টিলেটরে রাখা হলেও সমস্ত প্রচেষ্টা…

Read More