রঘুনাথপুরে মাংসের দোকান হঠাৎ ভেঙ্গে পড়ায় আহত ৫ জন
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত চেলিয়ামার ব্রাহ্মণপাড়ার খাসির মাংসের দোকান হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় আহত হন ৫ জন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯ টা নাগাদ। চেলিয়ামার ব্রাহ্মণপাড়ায় এই খাসির মাংসের দোকানে মাংস কেনার জন্য সাতসকালে লাইন দেয় গ্রাহকরা। কিন্তু ওই মাংসের দোকানটি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ায়, চাপা পড়ল দুই ক্রেতাসহ দোকানের ৩ কর্মচারী। স্থানীয় সূত্রে খবর, আহত ব্যক্তিদের নাম সুবল দত্ত, রামপ্রসাদ দাস, বাগাল ধীবর, চন্দন সিনহা, বসন বাউরি। এই ৫ জানই রঘুনাথপুরের চেলিয়ামার বাসিন্দা।স্থানীয় লোকজন আহত পাঁচজনকে তড়িঘড়ি উদ্ধার করে বান্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে…
Read More