রাজস্থান মরুভূমিতে তেল ও গ্যাসের পরে প্রচুর জলের সন্ধান পাওয়া গেল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাজস্থান মরুভূমির বালুকাময় থর মরুভূমিতে তেল ও গ্যাসের পরে জলের অথৈ ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। ভূতাত্ত্বিকদের দ্বারা অনুসন্ধানে দেখা গেছে, পাকিস্তানের সীমান্তবর্তী বারমের জেলার মাদপুরা বারওয়ালায় জলের একটি ছোট সমুদ্রের সন্ধান পাওয়া যায়, যেখানে ৪৮০০ ট্রিলিয়ন লিটার জল মজুত রয়েছে বলে অনুমান। জলের এই ভান্ডার বারমের থেকে জালোর জেলা পর্যন্ত বিস্তৃত। ভূগর্ভস্থ এই জলের লবণাক্ততা কিছুটা বেশি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে উপসাগরীয় দেশগুলির আদলে এই জলকে পানীয়যোগ্য করে তোলা সম্ভব। ভূতাত্ত্বিকরা অনুমান করেন যে এই জল ১ মিলিয়ন জনসংখ্যার জনবসতিকে বেশ কয়েক বছর ধরে তৃষ্ণা…

Read More