করোনা বিধি মেনে মমতা মন্ত্রিসভার শপথ রাজভবনে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মন্ত্রিসভার শপথপাঠ হল রাজভবনে। শপথ নিলেন মমতা মন্ত্রিসভার ৪৩ জন মন্ত্রী। যার মধ্যে রয়েছেন ২৪ জন পূর্ণমন্ত্রী। এছাড়া ১৯ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। ১৯ জনের মধ্যে রয়েছেন ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। রাজভবনে করোনা আবহের মধ্যে তৃতীয়বারের জন্য গঠিত হল মমতা মন্ত্রি সভা। রাজ্যপাল জগদীপ ধনখড়ের উপস্থিতিতে হল শপথগ্রহণ অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেই জানিয়েছিলেন, করোনাকে অগ্রাধিকার দিতে হবে, বিনম্র হয়ে মানুষের জন্য কাজও করতে হবে। করোনার আবহে ভার্চুয়াল শপথ গ্রহণ করেছেন ব্রাত্য বসু ও রথীন ঘোষ। শারীরিক অসুবিধা জনিত কারণে ভার্চুয়াল শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…
Read More