শীতের দাপট : কুয়াশার আস্তরণ
শীতের দাপট। ক্রমশ নামছে শীতের পারদ। রাজ্য জুড়ে কুয়াশারও আস্তরণ দেখা যাচ্ছে। অন্যদিকে পশ্চিমি ঝঞ্ঝার জেরে লাগাতার তুষারপাত সান্দাকফু অঞ্চলে। পাশাপাশি শিলাবৃষ্টি দার্জিলিং ও ডুয়ার্সে।
Read Moreশীতের দাপট। ক্রমশ নামছে শীতের পারদ। রাজ্য জুড়ে কুয়াশারও আস্তরণ দেখা যাচ্ছে। অন্যদিকে পশ্চিমি ঝঞ্ঝার জেরে লাগাতার তুষারপাত সান্দাকফু অঞ্চলে। পাশাপাশি শিলাবৃষ্টি দার্জিলিং ও ডুয়ার্সে।
Read Moreফের ঘূর্ণাবর্তের আবহ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা। চেন্নাই সহ উপকূলীয় অঞ্চলে এই বৃষ্টিপাতের লক্ষণ রয়েছে। এর জেরে দক্ষিণ উপকূলীয় তামিলনাড়ুর কিছু অংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, সপ্তাহান্তে বজ্রপাত ও ভারী বৃষ্টির সতর্কতা জারি। এই আবহের জেরে বিক্ষিপ্ত ও হালকা বৃষ্টির ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাব। বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি।
Read Moreশীতের আভাস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে,আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকাল থেকে রোদের তীব্রতা থাকবে। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের বিভিন্ন জেলায়।
Read Moreশীতের আমেজ অনুভূত হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। ছন্দে রয়েছে শীত। আকাশ থাকবে পরিষ্কার। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
Read Moreকলকাতা সহ রাজ্যের সব জেলাগুলিতেই জাঁকিয়ে শীতের আমেজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। মরশুমের শীতলতম দিন বলা হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
Read Moreবৃষ্টি থামতেই জাঁকিয়ে শীতের অনুভূতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আভাস। গতকাল সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,আগামী ৪ দিনে ৪ ডিগ্রি কমতে থাকবে রাতের তাপমাত্রা।
Read More“মিগজাউম”-এর প্রভাবে মেঘলা আকাশ ও বৃষ্টিপাত। গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি হয়েছে। আজও কলকাতা সহ দুই ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর,হাওড়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।
Read Moreপুরোপুরি মেঘলা আকাশ। আজ গোটা দিন রাজ্যের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ দেখা যাবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে তেমনি ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়।
Read Moreরাজ্যের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ। হালকা ও মাঝারি বৃষ্টিপাতের বার্তা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় “মিগজাউম”-এর দাপট দেখা গিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন,ঘন্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটারের গতিবেগ নিয়ে ভূখণ্ডে আছড়ে পড়েছে “মিগজাউম”। চেন্নাই সহ তামিলনাড়ুর উত্তর দিকে ধাবিত হয়ে অন্ধ্রের দক্ষিণে তাণ্ডব চালিয়েছে।
Read Moreবাংলায় বৃষ্টির সম্ভাবনা। “মিগজাউম” প্রভাবে এই বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই মুহূর্তে চেন্নাই থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে,আজ উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রের দক্ষিণে এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনার কথা।
Read More