alapon bondyopadhyaOthers 

শতাব্দীর নিদারুন বিপর্যয় মন্তব্য আলাপনের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আম্ফানকে শতাব্দীর নিদারুন বিপর্যয় বলে মন্তব্য করলেন।বসিরহাটের মহকুমা শাসকের রিভিউ বৈঠকে তিনি এমনই মন্তব্য করলেন। আম্ফান পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তিনি বসিরহাটে এসেছিলেন। মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব সৌমেন বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক চৈতালি চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি বিনা মন্ডল প্রমুখ উপস্থিতি ছিলেন। বিভিন্ন দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন , বাঁধ ভেঙে, গাছ ও বিদ্যুতের খুঁটি উপরে সব থেকে ক্ষতি হয়েছে বসিরহাটের। প্রশাসন, গ্রামপঞ্চায়েত ও স্থানীয় মানুষ কাজ শুরু করেছেন। ত্রাণের কাজে কোনও খামতি রাখছেন না বলে দাবি করেছেন তিনি।

Related posts

Leave a Comment