পুজোর কাপড় আগাম কেনার পরিকল্পনা তন্তুজের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শাড়ি কিনবে তন্তুজ। সূত্রের খবর, লকডাউনের জেরে তাঁতশিল্পের কাজ বন্ধ। বোনা কাপড়ও কেনার লোক পাওয়া যাচ্ছে না। করোনা পরিস্থিতির কারণে এবার অন্য বছরের তুলনায় ৩ মাস আগে থেকে “তন্তুজ”-এর পক্ষ থেকে পুজোর কাপড় কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের বস্ত্র প্রতিমন্ত্রী তথা “তন্তুজ”-এর চেয়ারম্যান স্বপন দেবনাথ এ বিষয়ে জানিয়েছেন, সংস্থার আধিকারিকদের উপস্থিতিতে পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রাম থেকে উপযুক্ত গুণমানের কাপড় কেনা শুরু হবে।

