Tarapith Mandir-2Others 

তারাপীঠ মন্দিরের দরজা খুললেও রথযাত্রা হবে না

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তারাপীঠ মন্দিরে এবার হবে না রথযাত্রা। স্থানীয় সূত্রের খবর, ভক্ত ও দর্শনার্থীদের জন্য তারাপীঠ মন্দিরের দরজা খোলা হলেও রথযাত্রার আয়োজন হচ্ছে না। এক্ষেত্রে আরও জানা যায়, মন্দিরের বাইরে বের করা হবে না মাতৃ-মূর্তিকে। তারাপীঠ মন্দির কমিটি সূত্রের খবর, করোনা আবহে রথযাত্রা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ করা যায়, প্রতি বছর মহা সমারোহে রথযাত্রা উপলক্ষ্যে মা তারাকে পিতলের রথে বসিয়ে গোটা তারাপীঠ পরিক্রমা করা হয়ে থাকে।

মা তারাকে দেখার জন্য বহু মানুষের সমাগম হয় তারাপীঠে। মন্দির কমিটি সূত্রে আরও জানানো হয়েছে, করোনার প্রকোপ কিছুটা কমলেও এখনও পর্যন্ত সংক্রমণ পুরোপুরি কমেনি। তারাপীঠ পরিক্রমার পুরনো প্রথা এবার বন্ধ রাখা হচ্ছে। তবে রথযাত্রা উপলক্ষ্যে তারাপীঠ মন্দিরে আচার-অনুষ্ঠান ও নিয়ম-নীতি মেনে পুজো-পাঠ হবে। এক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। উল্লেখ্য, করোনা-বিধি মেনে গত ১৬ জুন থেকে খুলে দেওয়া হয়েছে তারাপীঠ মন্দিরের দরজা।

Related posts

Leave a Comment