Tele-ComunicationOthers 

গ্রাহকের জন্য ট্রাইয়ের নির্দেশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ট্রাইয়ের নির্দেশ। সূত্রের খবর, নির্দিষ্ট কিছু গ্রাহকের জন্য বিশেষ মাসুলের তথ্য নিয়ন্ত্রক ট্রাই-কে দিতে টেলি সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। এক্ষেত্রে জানা গিয়েছে, এবার গত জানুয়ারি-নভেম্বরে প্রতি মাসে এমন সুবিধার বিস্তারিত তথ্য ১৫ দিনের মধ্যে জানাতে তাদের নির্দেশ দিয়েছে ট্রাই। সূত্রের আরও খবর, মাসুল হার, তার শর্ত, মাসুল পরিকল্পনার নাম ও সময়সীমা প্রভৃতি জানাতে হবে সংস্থাগুলিকে। জানাতে হবে কতজন গ্রাহক এই সুবিধা গ্রহণ করেন। এ বিষয়ে আরও বলা হয়েছে, প্রতি মাসের শেষদিন থেকে ১০ দিনের মধ্যে আগের মাসের তথ্য দিতে হবে। পাশাপাশি গ্রাহক টানার জন্য একাংশকে বাড়তি সুবিধা দিয়ে থাকে সংস্থাগুলি, যা সাধারণত মাসুল কাঠামোয় বলা হয় না।

Related posts

Leave a Comment