টেলিকম দফতরের বার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টেলিকম দফতর ল্যান্ডফোন থেকে মোবাইলে ডায়াল করলে সামনে শূন্য (০) বসানোর বার্তা দিয়েছিল। অন্যদিকে যোগাযোগ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই প্রক্রিয়া চালু হচ্ছে আগামী ২০২১ সালের ১৫ জানুয়ারি থেকে। এ বিষয়ে আরও জানানো হয়েছে, এর জন্য বাড়তি কলচার্জ দিতে হবে না। উল্লেখ করা যায়, আগামী মাসের মধ্যে প্রযুক্তিতে প্রয়োজনীয় বদল করতে বলা হয়েছে টেলিকম সংস্থাগুলিকে। যোগাযোগ মন্ত্রক সূত্রে আরও বলা হয়, এই ব্যবস্থা চালু হলে ২৪৩.৯ কোটি নতুন ফোন নম্বর তৈরি করা যাবে।

