Miss BanerjeeOthers 

অবসর প্রাপ্তদের অস্থায়ী পেনশন চালু করছে রাজ্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউনে অবসরপ্রাপ্তদের সুবিধার জন্য অস্থায়ী পেনশন চালু করছে রাজ্য। করোনা পরিস্থিতির মধ্যে যে সব রাজ্য সরকারি কর্মীরা অবসর নিয়েছেন তাঁদের সুবিধা দেওয়ার জন্য এই উদ্যোগ। এক্ষেত্রে তাঁদের পেনশন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার।এই মর্মে অর্থ দফতরের পেনশন বিভাগের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।উল্লেখ্য,লকডাউন পর্বে অনেক দিন ধরেই বন্ধ ছিল সমস্ত সরকারি অফিস। বর্তমান পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিক হলেও এখনও পর্যন্ত দফতরে যেতে পারছেন না অনেকেই।এমত অবস্থায় অবসরপ্রাপ্তরা প্রয়োজনীয় নথি জমা দিতে অসুবিধার মধ্যে। এক্ষেত্রে ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ শ্রেণিভুক্ত অবসর গ্রহণকারী সরকারি কর্মীদের জন্য এই ব্যবস্থা চালু করা হল।পরিস্থিতি স্বাভাবিক হলে চূড়ান্ত হিসেব নিকেষ করে সমস্যা মেটানো হবে বলে সরকারিভাবে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment