Tet Exam-2Education Others 

সিবিএসই বোর্ড ও টেটের নিয়ম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টেটের নিয়ম বদল হয়েছে। সূত্রের খবর, শিক্ষক নিয়োগের পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) পাশ করলে সেই শংসাপত্র পূর্বের মতো ৭ বছর নয়, তা আজীবন বৈধ থাকবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। এবার সেই নিয়ম মেনে সিটেট বা সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট-এরও কোনও পরিবর্তিত নম্বরের তালিকা বা বৈধতার শংসাপত্র প্রকাশ করা হবে না বলে জানিয়ে দিয়েছে সিবিএসই বোর্ড। উল্লেখ করা যায়, সিবিএসই স্কুলগুলির প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এই পরীক্ষার আয়োজন করে থাকে বোর্ড। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সিবিএসই পক্ষ থেকে জানানো হয়েছে, টেট-এর নিয়ম তাদের জন্যও প্রযোজ্য হবে।

Related posts

Leave a Comment