Central Silk BoardOthers 

৭৯ সায়েন্টিস্ট ও অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে সেন্ট্রাল সিল্ক বোর্ড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সায়েন্টিস্ট “সি”, সায়েন্টিস্ট “বি”, সায়েন্টিস্ট “বি” (সিএসটিআরআই ইউনিটস) এবং অ্যাসিস্ট্যান্ট (টেকনিক্যাল) পদে মোট ৭৯ জনকে নিচ্ছে সেন্ট্রাল সিল্ক বোর্ড। দরখাস্ত পূরণ করতে হবে অনলাইনে। সব পদেই নিয়োগ হবে সরাসরি।

সায়েন্টিস্ট “সি”: শূন্যপদ ৩ (অসং)। বিজ্ঞান শাখার বা অ্যাগ্রিকালচার সায়েন্সের মাস্টার ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে এবং/ অথবা অ্যাকাডেমিক ইনস্টিটিউশনে এবং/ অথবা অ্যাগ্রিকালচারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্গানাইজশনে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১ বছরের অভিজ্ঞতা-সহ অ্যাগ্রিকালচারাল সায়েন্সেসের ডক্টরেট গিগ্রিধারী হলে ভাল। স্পেশ্যালাইজেশন দরকার ৩টি শূন্যপদের ১টির জন্য বায়োটেকনোলজি (এম এসসি ইন বায়োটেকনোলজি/ পি এইচডি ইন বায়োমেটিরিয়ালস বা মেটিরিয়াল সায়েন্স), একটির জন্য সিল্কওয়ার্ম প্যাথোলজি এবং একটির জন্য সিক্লওয়ার্ম ফিজিওলজি। ২৪-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মাইনে ৬৭,৭০০ – ২,০৮,৭০০ টাকা।

সায়েন্টিস্ট “বি”: শূন্যপদ ৫৯ (অসং ২৬, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৫, ওবিসি ১২, আর্থিকভাবে দুর্বল ৬, শারীরিক প্রতিবন্ধী ২ (শ্রবণ ১, দৃষ্টি ১))। বিজ্ঞান শাখার বা অ্যাগ্রিকালচার সায়েন্সের মাস্টার ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে — অ্যাগ্রোনমিতে স্পেশ্যালাইজশন থাকতে হবে ৪ জনের (অসং ২, তঃজাঃ ১, ওবিসি ১), বটনিতে স্পেশ্যালাইজশন থাকতে হবে ৩ জনের (অসং ২, তঃউঃজাঃ ১), প্ল্যান্ট ফিজিওলজিতে স্পেশ্যালাইজশন থাকতে হবে ২ জনের (অসং ১, ওবিসি ১), এনটোমোলজিতে স্পেশ্যালাইজশন থাকতে হবে ১০ জনের (অসং ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে দুর্বল ১), সিলকওয়ার্ম ব্রিডিং অ্যান্ড জেনেটিক্সে স্পেশ্যালাইজশন থাকতে হবে ৩ জনের (অসং ২, তঃজাঃ ১), সিল্কওয়ার্ম প্যাথোলজিতে স্পেশ্যালাইজশন থাকতে হবে ২ জনের (অসং ১, ওবিসি ১), সিল্কওয়ার্ম ফিজিওলজিতে স্পেশ্যালাইজশন থাকতে হবে ৫ জনের (অসং ২, তঃজাঃ ১, তঃউঃঃজাঃ ১, ওবিসি ১), প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্সে স্পেশ্যালাইজশন থাকতে হবে ৩ জনের (অসং ১, তঃজাঃ ১, আর্থিকভাবে দুর্বল ১), প্ল্যান্ট প্যাথোলজিতে স্পেশ্যালাইজশন থাকতে হবে ৩ জনের (অসং ১, ওবিসি ১, আর্থিকভাবে দুর্বল ১), সেরিকালচারে স্পেশ্যালাইজশন থাকতে হবে ২৪ জনের (অসং ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ৩, শ্রবণ প্রতিবন্ধী ১)। ২৪-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।

সায়েন্টিস্ট “বি” (সিএসটিআরআই ইউনিটস): (শূন্যপদ ১৫ (অসং ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ১, শারীরিক প্রতিবন্ধী ১))। টেক্সটাইল টেকনোলজির ইঞ্জিনয়ারিং ব্যাচেলর ডিগ্রিধারী অথবা টেকনোলজি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। ২৪-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট (টেকনিক্যাল): শূন্যপদ ২ (অসং)। অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে এনটোমোলজি/ জুলজি/ বটানি/ অ্যাগ্রিকালচার/ সেরিকালচার/ কেমিস্ট্র বা সমতুল বিষয়ে দ্বিতীয় শ্রেণির ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। ২৪-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

সায়েন্টিস্ট-সি এবং সায়েন্টিস্ট-বি পদের প্রার্থীবাছাই হবে অনলাইন/ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। অ্যাসিস্ট্যান্ট (টেকনিক্যাল) পদের প্রার্থিবাছাই হবে অনলাইন/ লিখিত পরীক্ষার মাধ্যমে।

দরখাস্ত করবেন অনলাইনে ২৪ জুলাইয়ের মধ্যে। একাধিক পদে আবেদন করতে হলে প্রত্যেকটির জন্য পৃথক দরখাস্ত করবেন। অনলাইন দরখাস্ত করে প্রিন্ট নিয়ে তা অন্যান্য প্রমাণপত্রের কপি-সহ পাঠাতে হবে। দরখাস্তের সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় প্রমাণপত্রের কপি।

প্রমাণপত্র-সহ দরখাস্ত ভরা খামের ওপর লিখতে হবে Application for the post of ….. । ঠিকানা: Member Secretary, Central Silk Board, Ministry of Textiles, Government of India, Hosur Road, B.T.M. Layout, Madiwala, Bangalore- 560 068। পৌঁছনো চাই ২৭ জুলাইয়ের মধ্যে। উত্তর-পূর্ব ভারতের পার্বত্য এলাকা, ত্রিপুরা, সিকিম, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, আন্দমান ও নিকোবর প্রভৃতি দূরবর্তী স্থানের প্রার্থীদের থেকে দরখাস্তের কপি পৌঁছনোর শেষ তারিখ ৭ আগস্ট, ২০২০। বিস্তারিত তথ্য পাবেন http://csb.gov.in/ ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

সংযোজনী ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করুন: নিউ রেজিস্ট্রেশন || লগ-ইন

Related posts

Leave a Comment