The Champs FoundationOthers Sports 

গাভাসকার ফাউন্ডেশনের সহায়তা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হকি তারকাকে সহায়তা সুনীল গাভাসকারের। জানা গিয়েছে, অসুস্থ অলিম্পিয়ান হকি খেলোয়াড় মহিন্দর পাল সিংহের পাশে দাঁড়াল সুনীল গাভাসকারের ফাউন্ডেশন দ্য চ্যাম্প। সূত্রের খবর, ৫৮ বছর বয়সী মহিন্দরের কিডনি প্রতিস্থাপন করার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। দাতার খোঁজ চলছে। অন্যদিকে ডায়ালিসিসের জন্য তাঁকে আর্থিক সহায়তা দিতে এগিয়ে এল সানির সংস্থা। এক্ষেত্রে আরও জানা যায়, সংবাদপত্রে হকি খেলোয়াড় মহিন্দর পাল সিংহের অসুস্থতার খবর পাওয়ার পর এগিয়ে আসেন গাভাসকার।

Related posts

Leave a Comment