MAMATABreaking News Others 

জলপাইগুড়ির থেকে “পথশ্রী” প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার “পথশ্রী” প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে রাস্তা হবে আরও মসৃণ ও সরল। সূত্রের খবর, পুজোর আগেই রাস্তা সারানোর পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বর্ষায় রাজ্যের বিভিন্ন এলাকার রাস্তা বেহাল হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশাসনিক বৈঠকে রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের কাজে অনেক দেরি হয়ে গেছে। সেই কাজে যাতে আর ঢিলেমি না হয়, সেদিকে নজর রাখতে হবে।

সূত্রের আরও খবর, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক থেকে “পথশ্রী” প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এই প্রকল্পের অভিযান ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। এই প্রকল্পের আওতায় রয়েছে, ১২ হাজারের বেশি গ্রামীণ রাস্তা পুনর্গঠন করা। যা মূলত হবে বাংলার গ্রাম-সড়ক যোজনার অধীনস্ত। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, যে সব প্রধান রাস্তা যা পূর্ত দফতর রক্ষণাবেক্ষণ করছে সেই কাজও দ্রুত শেষ করতে হবে। অন্যদিকে, জেলা পরিষদ-সহ অনেক রাস্তা রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে। তার সব কিছুই এই প্রকল্পের অধীনে থাকবে।

বহু এলাকাতেই অভিযোগ, গ্রামের কাঁচা রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচল করায় ওভারলোডিংয়ের ফলে রাস্তা খারাপ হতে শুরু করে দিয়েছে। বহু জায়গায় ফাটলও নজরে পড়ছে। আর তাতে বৃষ্টির জল জমে পিচ উঠে তৈরি হচ্ছে গর্ত। প্রসঙ্গত, গ্রামীণ রাস্তা ভেঙে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী নবান্নের বৈঠকে সরব হয়েছিলেন। সেই কারণেই এই সব রাস্তা দ্রুত সারানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

ইতিমধ্যেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এই বিষয়ে সমীক্ষার কাজ শেষ করে ফেলেছে বলে জানা যায়। এবার তাই দ্রুত রাস্তা সংষ্কারের কাজ করতে চাইছে সংশ্লিষ্ট বিভাগ। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সূত্রে খবর, এই প্রকল্প যেখান শুরু হবে, সেখানে সংশ্লিষ্ট রাস্তার নাম উল্লেখ থাকবে। স্থানীয় ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়ে প্রচার চালানো উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও খবর।

Related posts

Leave a Comment