kakdeep and trolarBreaking News Others 

সুন্দরবনের মৎস্যজীবীদের সঙ্কট বেড়েছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:অগ্নিমূল্য হয়েছে তেলের দাম। অন্যদিকে পর পর প্রাকৃতিক দুর্যোগ। এর জেরে সঙ্কটে সুন্দরবনের মৎস্যজীবীদের বড় অংশ। স্থানীয় সূত্রের খবর,সুন্দরবনের মৎস্যজীবীরা জানিয়েছেন, তেল পুড়িয়ে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ট্রলার মালিকরা। পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় সমস্যা প্রকট হচ্ছে । নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়াতে ফিরে আসতে হয়েছে ট্রলারগুলোকে। অনেক ট্রলার ইলিশের আশায় সমুদ্র ঘেরা সুন্দরবনের বিভিন্ন দ্বীপের পাশে নোঙর করে ছিল। তবে ইলিশ না পেয়ে বেশীর ভাগ ট্রলার ঘাটে ফিরে আসায় আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে বড় অংশের ট্রলার মালিকরা ।

তেলের অগ্নিমূল্য দামে ট্রলার মালিকদের সমস্যাও বেড়েছে। কাকদ্বীপের ট্রলার মালিক অ্যাশোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে,মরশুমের শুরুতেই ভরা কোটাল ও খারাপ আবহাওয়ার জেরে বেশীর ভাগ ট্রলারকে বেশ কয়েকবার ঘাটে ফিরে আসতে হয়েছে। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, ইলিশ ধরার জন্য ট্রলারকে গভীর সমুদ্রে যেতে হয়। বার বার যাতায়াতেও তেলের খরচ বাড়ে। এবার উত্তাল সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে জাল ফেলেও পর্যাপ্ত ইলিশের দেখা পাওয়া যায়নি। যে পরিমান ইলিশ মিলেছে তাতে খরচ উঠবে না। আর্থিক লোকশানের বহর বেড়ে যেতেই দুশ্চিন্তা শুরু হয়েছে ট্রলার মালিকদের। এই অবস্থায় ট্রলার বন্ধ করে দিলে কাজ হারাবেন কয়েক হাজার মৎস্যজীবী।

Related posts

Leave a Comment