india and sirijOthers Sports 

আগামী বছর একাধিক ক্রীড়াসূচি ভারতীয় ক্রিকেট দলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী বছর শুরুতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টি -টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। উল্লেখ্য,
আগামী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে কথা ভেবেই দ্বিপাক্ষিক সিরিজে টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেশি থাকছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী বছর একাধিক ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। অস্ট্রেলিয়া সফরের পর ফেব্রুয়ারি মাস থেকে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ শুরু হবে। করোনা আবহে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ঘরের মাঠে নামতে চলেছে ভারত। তবে সিরিজে কতগুলি ম্যাচ থাকছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেটাররা। টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও টেস্ট ও একদিনের ম্যাচের সিরিজ হবে। ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৪টি টেস্ট এবং ৩টি একদিনের ম্যাচ খেলবে।

ভারত-ইংল্যান্ড সিরিজ আয়োজন হওয়ার কথা ফেব্রুয়ারি-মার্চ মাসে। করোনার দ্বিতীয় পরিস্থিতি আসার সম্ভাবনা থাকছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সিরিজ আয়োজন ঘিরে আশঙ্কা থেকে যাচ্ছে। এ বিষয়ে বোর্ড প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, বিশেষজ্ঞরা মনে করছেন কোভিডের দ্বিতীয় ঢেউ আসতে পারে। এই সময় আমাদের সাবধান থাকতে হবে। তবে আশা করা যায় নিউ নর্মালে ভালোভাবেই এই দ্বিপাক্ষিক সিরিজ সম্পন্ন করা সম্ভব হবে। অসুবিধা হবে না। উল্লেখ্য,ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একটি দিন-রাতের ম্যাচ হওয়ার কথা রয়েছে। আবার আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামে ভারতের মাটিতে বিরাটদের দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট আয়োজিত হবে। তবে বোর্ডের পক্ষ থেকে এখনও সিরিজের সূচি প্রকাশ করা সম্ভব হয়নি। এক্ষেত্রে আরও জানা গিয়েছে,চলতি বছর মার্চে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে যাওয়ার পর সিএবি কর্তাদের ধারণা ইংল্যান্ড সিরিজের একটি ম্যাচ ইডেনে আয়োজিত হবে। আইপিএল দেশের মাটিতে আয়োজন করার ব্যাপারে সওয়ালও করেছেন তিনি। বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছেন,সব সময়ে মনে করি আইপিএল ভারতের টুর্নামেন্ট। ভারতের মাটিতে হলে বোঝা যায়, আইপিএল ভারতীয়দের কাছে কতটা জনপ্রিয়।
ইসিবি প্রকাশিত আগামী বছরের ক্রীড়া সূচি অনুযায়ী জানানো হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওই দেশে ৫টি টেস্ট ম্যাচ খেলবে ভারত । আগামী বছর আগস্ট-সেপ্টেম্বর মাসে সিরিজ হবে। দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ খেলার পর আইপিএল এবং তারপর ইংল্যান্ড সফরে যাবেন ভারতীয় ক্রিকেটাররা । ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিরিজের দিনক্ষণ ও মাঠের নামও জানানো হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছে ভারত। কোয়ারেন্টাইনে থাকার মধ্যেই অনুশীলনে মগ্ন ভারত । শুক্রবার ভারত অস্ট্রেলিয়া একদিনের সিরিজের প্রথম ম্যাচ। করোনা পরবর্তী আবহে প্রথমবার মাঠে নামছে ভারত।

Related posts

Leave a Comment