iskcon mayapurOthers 

ভক্তদের জন্য আবারও খুলছে মায়াপুরের ইসকন মন্দির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ভক্তদের জন্য খুশির খবর। করোনা পর্ব ও লকডাউনের ১ মাস পর আবারও খুলে যাচ্ছে নদিয়ার মায়াপুরের ইসকন মন্দির। মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর,এখন ২ বার করে খোলা হবে মন্দিরের দরজা। আবার কোন কোন সময় মন্দির খোলা থাকবে এবং ভক্তদের কী কী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তা জানানো হয়েছে। এ বিষয়ে জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে মন্দির । আবার বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত মন্দির খুলে রাখা হবে। মন্দিরে ভক্তরা প্রবেশ করতে পারবেন যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে।
স্থানীয় সূত্রের খবর,করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গত ৯ অগস্ট থেকে বন্ধ হয়ে যায় ইসকন মন্দির । মন্দির সংলগ্ন সব আবাসিক ভক্তদের করোনা পরীক্ষা করানো হয়। আবাসিকদের অনেকের দেহে করোনা ধরা পড়ে । এরপর বন্ধ করা দেওয়া হয় মন্দির । সূত্রের আরও খবর,লকডাউনের পর আনলক পর্বে জুলাই মাসে গুরুপূর্ণিমাতে খোলা হয় ওই মন্দির। স্বাস্থ্যবিধি মেনে পুজো আর দর্শনের বন্দোবস্ত করা হয়েছিল ।

ওই সময় মূল গেটে বসানো হয় থার্মাল স্ক্রিনিং। হাত স্যানিটাইজ করার ব্যবস্থাও করা হয়েছিল।এক্ষেত্রে মাস্ক ছিল বাধ্যতামূলক । আবার মন্দিরের ৬ ফুট দূরত্ব বজায় রেখে ভক্তদের বসার ব্যবস্থা ছিল। মন্দিরের ভিতরে বেশিক্ষণ বসে থাকা, ধ্যান করা বা শুয়ে প্রণাম করাও যাবে না বলে জানিয়েছিল মন্দির কর্তৃপক্ষ।এবার সেই সমস্ত নিয়মই বহাল থাকছে এমনটাই জানা গিয়েছে।

Related posts

Leave a Comment