Nutrition FoodHealth Lifestyle 

সুস্থতার চাবিকাঠি সঠিক ডায়েট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ব্যস্ততম জীবনে সকালবেলায় ঘুম থেকে ওঠামাত্র শুরু হয় দৌড়। খাওয়ার সময় খুব বেশি পাওয়া যায় না। মুখরোচক খাবারের দিকে নজর থাকে। মানুষের মধ্যে এই ধরনের অভ্যেস ক্রমশই বেড়ে গিয়েছে। পেশাগত ও ব্যক্তিগত জীবনে সমতা বজায় রেখে চলার চেষ্টা করি। পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার মধ্যে ভারসাম্য রাখাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। করোনা পরবর্তী সময়ে মানুষ তাঁর নিজের স্বাস্থ্যকে কিছুটা হলেও গুরুত্ব দিচ্ছে। সুস্থ থাকার জন্য চেষ্টা অব্যাহত।

জীবন সবচেয়ে বেশি জরুরি এই উপলব্ধি তৈরি হয়েছে। ব্যস্ত কর্মজীবনে স্বাস্থ্য-সচেতন হওয়াটা খুবই জরুরি। ক্রমশ লাইফস্টাইলজনিত রোগ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে,তাতে সতর্ক হতেই হবে। এক্ষেত্রে ফিট থাকাটা আবশ্যক। পুষ্টি বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, সুস্থ থাকার মানে শুধু রোগা হওয়া নয়। ওজন ঝরানোও নয়। নীরোগ ও ফিট থাকার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ না-নেওয়া জরুরি বিষয়। পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল-খাদ্যাভ্যাস। সঠিক খাদ্যগ্রহণ হল-সুস্থতার মূল চাবিকাঠি।

এক্ষেত্রে পুষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য পুষ্টিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। খাদ্য তালিকায় সঠিক খাবার রাখতে হবে। কর্মব্যস্ততা থাকলেও খাওয়া-দাওয়ায় অবহেলা করা চলবে না। সময় মেনে সঠিক খাবার গ্রহণ করলে শরীর ভালো থাকবে। খাদ্য তালিকায় স্বাস্থ্যকর খাবার রাখতে হবে। স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। শরীরে পর্যাপ্ত পুষ্টির জোগান রাখতে হবে।

ফল ও সবজির স্বাস্থ্যকর গুণগুলি আমরা সবাই প্রায় জানি। এ বিষয়ে পুষ্টিবিদদের বক্তব্য, বিভিন্ন ধরনের ফল ও সবজিতে ভিটামিন, মিনারেল এবং ফাইবার থাকে। এজন্য খাদ্যতালিকায় ফল ও সবজি রাখা জরুরি । তরকারির আকারে বা স্যালাডের মাধ্যমেও সবজি খাওয়া যেতে পারে । সঠিক খাদ্যে শরীরের পুষ্টি ছাড়াও হজমের পাশাপাশি ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা করে থাকে।

Related posts

Leave a Comment