সায়েন্টিস্টের পদে ৩৪ জনকে নিচ্ছে ভারত সরকারের পরিবেশ ও বন মন্ত্রক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন সায়েন্টিস্ট পদে ৩৪ মাস্টার্স/ ডক্টরেট ডিগ্রিধারী নিচ্ছে ভারত সরকারের এনভায়রণমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মন্ত্রক। সায়েন্টিস্ট-ই, সায়েন্টিস্ট-ডি, সায়েন্টিস্ট-সি, সায়েন্টিস্ট-বি এবং সায়েন্টিস্ট-জি পদে সরাসরি নিয়োগ হবে রেগুলারে ‘মিনিস্ট্রি অফ এনভায়রণমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ এবং এর অধীনস্থ ‘বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’, ‘ডিরেক্টরেট অফ ফরেস্ট এডুকেশন’, ‘ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি’ এবং ‘জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসগুলিতে। কেবল ভারতীয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে। প্রথমে ভারত সরকারের নিয়ম অনুযায়ী প্রবেশন। শূন্যপদের সংখ্যা কমতে বা বাড়তে পারে। নির্বাচিত প্রার্থীদের পোস্টিং হতে পারে দেশের যে কোনও অংশে।
শিক্ষাগত যোগ্যতা:- সাধারণভাবে প্রার্থীদের নির্ধারিত বিষয়গুলির মাস্টার্স/ ব্যাচেলর ডিগ্রিধারী অথবা ডক্টরেট ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও বাঞ্ছনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পাবেন ওয়েবসাইটে বা পিডিএফে।
সায়েন্টিস্ট-জি, সায়েন্টিস্ট-ই, সায়েন্টিস্ট-ডি এবং সায়েন্টিস্ট সি ও বি পদের ক্ষেত্রে বয়স হতে হবে যথাক্রমে ৫০, ৪৫, ৪০ ও ৩৫ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর এবং কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী সরকারি চাকুরেরা ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এছাড়া শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীরাও বয়সের ছাড় পাবেন।
প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। চাকরিতে যোগদানের সময় সরকার অনুমোদিত মেডিক্যাল অফিসারের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট দাখিল করতে হবে।
সায়েন্টিস্ট-ই: পদের মাইনে ১,২৩,১০০ – ২,১৫,৯০০ টাকা। সায়েন্টিস্ট-ডি পদের মাইনে ৭৮,৮০০ – ২,০৯,২০০ টাকা। সায়েন্টিস্ট-সি পদের মাইনে ৬৭,৭০০ – ২,০৮,৭০০ টাকা। সায়েন্টিস্ট-বি পদের মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। সায়েন্টিস্ট-জি পদের মাইনে ১,৪৪,২০০ – ২,১৮,২০০ টাকা।
প্রাথমিকভাবে দরখাস্ত বাছাইয়ের পর প্রাার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের সময় সঙ্গে নেবেন মূল সচিত্র পরিচয়পত্র। প্রমাণপত্র যাচাইয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যেতে হবে। ইন্টারভিউয়ের সময় (ট্রেনে (এসি থ্রি-টিয়ার)/ সাধারণ বাসে) যাতায়াতের ভাড়া পাবেন। কললেটার ইস্যু করা হবে।
কোনও দরখাস্তের ফি দিতে হবে না। দরখাস্ত করার সময় প্রমাণপত্রের স্ক্যান আপলোড করতে হবে না। দরখাস্ত করার আগে নিজেদের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হবেন। সরকারি/ আধা-সরকারি/ পিএসইউ/ অটোনোমাস অর্গানাইজেশনে কর্মরত প্রাথীদের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দাখিল করতে হবে। দরখাস্তের ফর্ম সাবমিটের ক্ষেত্রে কোনও অসুবিধা হলে ফোন করতে পারেন এই নম্বরে: 011- 2469 5133.
যাবতীয় সংশোধনী/ সংযোজনী বিজ্ঞপ্তি পাবেন http://envfor.nic.in ওয়েবসাইটে। দরখাস্ত করবেন অনলাইনে, ২০ ডিসেম্বরের মধ্যে। অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://moefccrecruitment.nic.in/। বিজ্ঞপ্তি নং 01/02/2020 – P. III. প্রয়োজনে প্রার্থীদের ই-মেল আইডিতে যোগাযোগ করার জন্য এম ও ই এফ moefcc-recruitment@gov.in আইডি -টি ব্যবহার করবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

