studentsEducation Others 

আগামীকাল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় প্রকাশ পাচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল। কাল ১০ জুন বের হবে বেলা ১২টা থেকে। উল্লেখ করা যায়, মাধ্যমিকের ফল বের হওয়ার দিনেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের ঘোষণা করা হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, চলতি বছর পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল।

এ বছর ৭ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার আবেদন করেছিলেন ৷ চলতি বছর ২ এপ্রিল শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত ২৭ এপ্রিল শেষ হয়েছিল এই পরীক্ষা। এ বছর মোট ৫৬টি বিষয়ে পরীক্ষা গ্রহণ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে ফল জানা যাবে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment